“রানি রাসমণি”-র পর ছোটপর্দায় কামব্যাক দিতিপ্রিয়ার, জেনেনিন কোন সিরিয়ালে দেখা যাবে?

দিতিপ্রিয়া রায়কে ‘রানি রাসমণি’র পর থেকে ছোট পর্দায় খুব একটা দেখা যায়নি। বড় পর্দা ও ওয়েব সিরিজে ব্যস্ত থাকলেও, টেলিভিশন থেকে তিনি কিছুদিনের জন্য দূরে ছিলেন। তবে, অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল যে তিনি আবার টেলিভিশনে ফিরছেন।
কিন্তু কোন ধারাবাহিকে? এই প্রশ্নের উত্তর মিলল যখন জানা গেল যে তিনি ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালে অভিনয় করতে চলেছেন। ধারাবাহিকের গল্প অনুযায়ী, সূর্য ও দীপার দুই কন্যা সোনা ও রূপা। দিতিপ্রিয়া রূপার যুবতী চরিত্রে অভিনয় করবেন।
এর আগে শোনা গিয়েছিল যে, সোনার যুবতী চরিত্রে স্বস্তিকা ঘোষকে দেখা যাবে। কিন্তু পরে স্বস্তিকা নিজেই জানিয়েছেন যে এই চরিত্রের জন্য নতুন কাউকে খোঁজা হচ্ছে।
দিতিপ্রিয়া রায়ের কেরিয়ারে ‘রানি রাসমণি’ একটি মাইলফলক। এই ধারাবাহিকের পর তিনি বড় পর্দা ও ওয়েব সিরিজে যেমন জনপ্রিয়তা পেয়েছেন, তেমনি ‘রাজনীতি’, ‘আবার রাজনীতি’, ‘ডাকঘর’ এবং ‘আয় খুকু আয়’ সিনেমার মতো কাজের জন্য প্রশংসিত হয়েছেন। এবার ‘অনুরাগের ছোঁয়া’য় তাঁকে নতুন চরিত্রে দেখতে পাওয়া যাবে।”