পুজোর ছুটিতে ঘোরার প্ল্যান করছেন ? অল্প খরচে ঘুরে আসুন দার্জিলিঙের এই ৪ জায়গা

র্গাপুজোর ছুটিতে বেরিয়ে পড়ুন উত্তরবঙ্গের অসাধারণ গ্রামগুলিতে
পুজোর ছুটিতে ভিড় কম, প্রকৃতির মাঝে নির্মল সময় কাটাতে চান? উত্তরবঙ্গের এই অসাধারণ গ্রামগুলিতে ঘুরে আসুন।
কোলাখাম: কালিম্পং জেলার এই ছবির মতো সুন্দর পাহাড়ি গ্রামে আপনি পাবেন নির্জনতা, সবুজের সমারোহ, আর দিগন্ত বিস্তৃত পাহাড়ের দৃশ্য।
দারাগাঁও: তিস্তা নদীর তীরে অবস্থিত এই গ্রামটি কাঠের বাড়ি আর কাঞ্চনজঙ্ঘার দৃশ্যের জন্য বিখ্যাত।
মঝউলে: সিকিম সীমানার কাছে অবস্থিত এই গ্রামটি সিকিম সংস্কৃতির ছোঁয়া পেয়েছে।
বিদ্দং: কালিম্পং থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটিতে আপনি পাবেন ঘন অরণ্য, পাখির কলরব, আর শান্তির অভিজ্ঞতা।
এই গ্রামগুলিতে আপনি প্রকৃতির মাঝে সময় কাটিয়ে নিজেকে নতুন করে পাবেন। এই গ্রামগুলিতে থাকা খাওয়া খুবই সাশ্রয়ী। জনপ্রিয় পর্যটন স্থানের মতো এখানে ভিড় থাকে না। এই গ্রামগুলিতে আপনি স্থানীয় সংস্কৃতির স্পর্শ পাবেন।
খরচ- খরচ সব জায়গাতেই কম বেশি একই। হোমস্টের খরচ মাথাপিছু হিসেবে ধরা হয়। ১৫০০ থেকে ২৫০০ টাকা পড়ে প্রতিদিন। গাড়ি ভাড়া শিলিগুড়ি বা এনজেপি স্টেশন থেকে ৩ থেকে ৪ হাজার টাকা পড়বে। অক্টবোর মাসে এলাকার সৌন্দর্য অপূর্ব থাকে।মোহময়ী পাহাড়ের হাতছানিতে সাড়া দিয়ে ঘুরে আসতে পারেন এই সমস্ত জায়গায়।
কিভাবে যাবেন?
শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি ভাড়া করে এই গ্রামগুলিতে পৌঁছে যেতে পারেন। বাসেও যেতে পারেন, তবে সময় একটু বেশি লাগবে।