“৩০ বছরের কেরিয়ারে এমন দেখিনি”-RG Kar মামলায় রাজ্যেকে ‘তিরস্কার’ সুপ্রিম কোর্টের

কড়া ডেডলাইনের মধ্যেই আরজি কার মেডিক্যাল কলেজের চিকিৎসক ধর্ষণ ও হত্যার মামলায় সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সলিসিটর জেনারেল এই রিপোর্ট প্রধান বিচারপতি ডি.ওয়াই. চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে পেশ করেন।
রিপোর্ট পড়ে বিচারপতিরা একাধিক বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। বিশেষ করে, অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়েরের আগেই কীভাবে ময়নাতদন্ত হতে পারে, তা নিয়ে তাঁরা প্রশ্ন তোলেন। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল দাবি করেন যে তাঁর কাছে গোটা ঘটনার সময়ক্রম রয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট টালা থানার ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তোলে।
বিচারপতিরা জানতে চান, নির্যাতিতা কীভাবে টানা ৩৬ ঘণ্টা ডিউটি করছিলেন? এই বিষয়ে প্রধান বিচারপতি গভীর উদ্বেগ প্রকাশ করেন। সুপ্রিম কোর্টের বেঞ্চ রাজ্যের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলে। বিচারপতি পারদিওয়ালার মন্তব্য, “আমি ৩০ বছরে এই ধরনের ঘটনা দেখিনি।”