ভয়াবহ অগ্নিকাণ্ড কাঁকুড়গাছিতে, পুড়ে ছাই হলো ৫টি কারখানা
August 22, 2024

“কাঁকুড়গাছির লোহাপট্টি এলাকায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার মধ্যরাতে আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।
কারখানায় দাহ্য পদার্থের সঞ্চয় থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়দের তৎপরতায় কারখানার কর্মীদের নিরাপদে উদ্ধার করা হলেও, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের বেশ কষ্ট হচ্ছে। প্রচুর পরিমাণে প্লাস্টিক এবং অন্যান্য দাহ্য পদার্থের উপস্থিতি আগুনের তীব্রতা বাড়িয়ে তুলেছে।
দমকল সূত্রে জানা গিয়েছে, কারখানায় অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ে আশেপাশের আরও চারটি কারখানায় ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঠিক কারণ এখনও অস্পষ্ট রয়ে গেছে।
দমকল কর্মীরা এখনও আগুনের বাকি অংশ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।”