“এক ঘণ্টা সময় দিয়েছিলাম…”-স্বাস্থ্যভবনের বৈঠক নিয়ে যা জানালেন চিকিৎসকরা?

আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসকরা স্বাস্থ্যভবনের সঙ্গে তাঁদের দাবি নিয়ে আজ এক বৈঠক করেছেন। বৈঠকের পরে চিকিৎসকরা জানিয়েছেন যে, এই বৈঠক তাঁদের আশানুরূপ হয়নি।
চিকিৎসকরা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বদলি বাতিলসহ আরও কয়েকটি দাবি নিয়ে স্বাস্থ্যভবনে গিয়েছিলেন। তাঁরা স্বাস্থ্যভবনের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছিলেন এবং পরে একটি প্রতিনিধি দলকে বৈঠকে পাঠিয়েছিলেন।
স্বাস্থ্যভবনের পক্ষ থেকে চিকিৎসকদের দাবিগুলি নিয়ে ‘দেখা হবে’ বলে মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে। তবে, চিকিৎসকরা এই আশ্বাসে সন্তুষ্ট নন এবং তাঁরা তাঁদের আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
আন্দোলনকারী চিকিৎসকরা দাবি করছেন যে, আন্দোলরত চিকিৎকদের দাবি, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বদলি সংক্রান্ত যে নির্দেশ স্বাস্থ্য ভবন দিয়েছিল, তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই ঘটনার পরে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় কোনো উন্নতি হয়নি।
চিকিৎসকদের মধ্যে থেকে একজন বলেন, ‘আমরা স্বাস্থ্যভবনের কাছে কয়েকটা দাবি জানিয়ে আসছি। এখানে আমরা বিচার চাইতে আসিনি। আদালতের নির্দেশে তদন্ত চলছে। সিবিআই তদন্ত করছে।’ তবে, তাঁরা বেশ কিছু দাবি নিয়ে ডেপুটেশন জমা দিয়েছেন। এরপরেই তিনি বলেন, ‘আমরা এখানে এসেছিলাম আমাদের কিছু নির্দিষ্ট দাবি নিয়ে। আমরা এক ঘণ্টা সময়ও দিয়েছিলাম। বলেছিলাম, আপনারা আলোচনা করে আমাদের জানান। কিন্তু ওঁরা মৌখিক ভাবে জানিয়েছেন বিষয়টা ভেবে দেখা হবে। আমরা কোনও নির্দিষ্ট আশ্বাস পায়নি।…স্বাস্থ্য ভবন প্রশাসনিক জটিলতার দোহাই দেখিয়ে বিষয়টিকে দীর্ঘায়িত করতে চাইছেন। ’