”RG Kar -এ’ প্রিন্সিপাল নিখোঁজ” সুহৃতা পালের খোঁজে স্বাস্থ ভবনে চিকিৎসকরা

আরজি কর মেডিক্যাল কলেজে ঘটনাবহুল পরিস্থিতি চলছে। সন্দীপ ঘোষের পর নতুন অধ্যক্ষ হিসেবে যোগদানকারী সুহৃতা পালের বিরুদ্ধে চিকিৎসকরা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। আজ, সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্যভবনের দিকে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে। চিকিৎসকদের অভিযোগ, সুহৃতা পাল হাসপাতালে যাচ্ছেন না এবং তাঁদের সমস্যাগুলি শুনছেন না।
আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং তিনি সিবিআইয়ের তদন্তের মুখোমুখি। তবে চিকিৎসকরা সিবিআইয়ের কাজেও সন্তুষ্ট নন। আজকের মিছিলে তারা সিবিআইয়ের বিরুদ্ধেও স্লোগান দিয়েছেন।
অভিযোগ, ১৪ অগস্ট ‘রাত দখলের’ আন্দোলনের সময় যখন হাসপাতালে হামলা হয়েছিল, তখন সেখানে ছিলেন না প্রিন্সিপাল। পরে তিনি চিকিৎসক পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলেন। তবে সেই বৈঠক হয়নি। আর বিগত কয়েদিন ধরে নাকি তিনি হাসপাতালেই যাচ্ছেন না।
উল্লেখ্য, সুহৃতা পালের বিরুদ্ধে আগেও দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং তিনি রাজ্যপালের দ্বারা পদচ্যুত হয়েছিলেন। এখন আবার তাকে আরজি করের অধ্যক্ষ করা হয়েছে, যা চিকিৎসকদের কাছে গ্রহণযোগ্য নয়।