ছাত্রীদের PORN ভিডিয়ো দেখানোর অভিযোগ, অবশেষে গ্রেপ্তার হলেন শিক্ষক

মহারাষ্ট্রের থানেতে একটি নামি ইংরেজি মাধ্যম স্কুলে দুই ছাত্রীকে নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিবাদে ফেটে পড়েছে এলাকা। স্কুলেরই এক সাফাই কর্মীর বিরুদ্ধে এই জঘন্য অপরাধের অভিযোগ উঠেছে। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হলেও, ঘটনাকে কেন্দ্র করে থানেতে উত্তেজনা চরমে উঠেছে। পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে রেল ও সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

গত ১৩ আগস্ট থেকে শুরু হওয়া এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের দায়িত্বহীনতার প্রশ্ন উঠেছে। অভিভাবকরা দাবি করছেন, এমন ঘটনার পরেও স্কুল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি এবং এফআইআর দায়েরেও বিলম্ব করেছে। ছাত্রীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তারা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

জানা গিয়েছে, কয়েকজন ছাত্রী অভিযোগ জানিয়েছে, পর্ন ভিডিয়ো দেখিয়ে তাদের উত্যক্ত করার চেষ্টা করছিলেন ওই শিক্ষক। ছাত্রীদের অভিযোগের ভিত্তিতেই গত মঙ্গলবার ৪৭ বছর বয়সি সরকারি স্কুলশিক্ষকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত কাজিকেড়ের জেলা পরিষদ স্কুলে পড়াতেন।

ছয় ছাত্রীর অভিযোগ, বিগত প্রায় চার মাস ধরে তাদের আপত্তিকর ভিডিয়ো দেখাত ওই শিক্ষক।