FD: পুজোর মুখে দুর্দান্ত অফার, জেনেনিন কোন ব্যাঙ্কের FD-তে মিলছে ৭.৮৫% সুদ

পুজোর আগমনে ব্যাঙ্কগুলি গ্রাহকদের নানা সুবিধা দিচ্ছে। এই ক্রমেই আইডিবিআই ব্যাঙ্ক তাদের ‘উৎসব’ ফিক্সড ডিপোজিট স্কিমে সুদের হার বাড়িয়েছে।
কী সুবিধা পাবেন আপনি?
৪৪৪ দিন ও ৩৭৫ দিনের এফডি-তে যথাক্রমে ৭.৮৫% ও ৭.৭৫% সুদ পাওয়া যাবে। এই সুবিধা চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া যাবে।
অনলাইন বা শাখা থেকেই এই স্কিমে যোগদান করা যাবে।
কেন এই সুবিধা?
সরকার ও আরবিআই চিন্তিত যে, মানুষ ব্যাঙ্কের পরিবর্তে মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে বেশি টাকা লগ্নি করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ব্যাঙ্কগুলি নতুন নতুন স্কিম আনছে।
আইডিবিআই ব্যাঙ্কের অন্যান্য এফডি স্কিমেও সুদের হার বেশ ভালো। তবে এই ‘উৎসব’ স্কিমটি সীমিত সময়ের জন্য।
পুজোর আগে আইডিবিআই ব্যাঙ্কের এই বিশেষ অফার আপনার জন্য হতে পারে একটি ভালো বিনিয়োগের সুযোগ। তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিস্তারিত তথ্যের জন্য ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করুন।