NPS থেকে অটল পেনশন, জেনেনিন প্রবীণ নাগরিকদের জন্য সেরা ৫টি স্কিম সম্পর্কে

বয়স হলে সুরক্ষা জরুরি। ৬০ পেরিয়ে গেলে অনেকেই ভাবেন, এবার কী করে নিজের জন্য টাকা জমাবেন? কিন্তু চিন্তার কিছু নেই! সরকার এবং অন্যান্য সংস্থাগুলি প্রবীণ নাগরিকদের জন্য অনেক রকমের সঞ্চয়ের ব্যবস্থা করেছে।

আপনি যদি সরকারি বা বেসরকারি চাকরি করেন, তাহলে আপনার জন্য ন্যাশনাল পেনশন স্কিম বা সংক্ষেপে এনপিএস খুবই উপযোগী। এটি এক ধরনের পেনশন স্কিম, যার মাধ্যমে আপনি বৃদ্ধ বয়সে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়মিত পেতে পারেন। এই স্কিমে আপনি গড়ে ১০ শতাংশের মতো সুদ পেতে পারেন।

সরকারি সুযোগ:

ন্যাশনাল পেনশন স্কিম (NPS): ১৮ থেকে ৭০ বছর বয়সী কেউই এই স্কিমে যোগ দিতে পারেন। সরকারি কর্মচারীদের জন্য এটি বাধ্যতামূলক হলেও, বেসরকারি খাতের কর্মচারীরাও এতে যোগ দিতে পারেন। গড়ে ১০% সুদ পাওয়ার সম্ভাবনা থাকে।

অটল পেনশন যোজনা: এই স্কিমে ১৮ থেকে ৪০ বছর বয়সীরা যোগ দিতে পারেন। মাসিক ১,০০০ থেকে ৫,০০0 টাকা পর্যন্ত পেনশন পাওয়ার সুযোগ রয়েছে।

বেসরকারি খাতের সুযোগ:

ইমপ্লোয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF): বেসরকারি সংস্থার কর্মচারীদের জন্য এই স্কিমটি চালু রয়েছে। বর্তমানে সুদের হার ৮.২৫%।

পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্প:

পোস্ট অফিসে বিভিন্ন ধরনের স্বল্প সঞ্চয় প্রকল্প রয়েছে, যা নিশ্চিত সুদ দেয়।

কোনটি বেছে নেবেন?

কোন স্কিমটি আপনার জন্য উপযুক্ত, তা নির্ধারণের জন্য একজন আর্থিক পরামর্শদাতার সাহায্য নিন। আপনার আয়, ব্যয়, এবং ভবিষ্যৎ লক্ষ্যের উপর ভিত্তি করে তিনি আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন।