“সেলিব্রিটি দিয়ে আন্দোলন হয়না”- নীরব অনির্বাণ কে নিয়ে মুখ খুললেন পরিচালক দেবালয়

আরজি কর হাসপাতালের ঘটনা ঘিরে সোশ্যাল মিডিয়ায় যেভাবে নানা ধরনের আলোচনা হচ্ছে, তাতে অনির্বাণ ভট্টাচার্যের ‘নীরবতা’ নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক। পরিচালক দেবালয় ভট্টাচার্য এই বিষয়ে মন্তব্য করেছেন যে, শিল্পীদের কাজ হল তাদের কাজ করা, মিডিয়ার সামনে বক্তব্য দেওয়া নয়। তিনি মনে করেন, সেলিব্রিটি দিয়ে আন্দোলন হয়না, সেলিব্রিটিদের আন্দোলনে জড়িত করা উচিত নয়।

দেবালয় আরও বলেন, “আমরা শিল্পী। আমরা আমাদের কাজ করার চেষ্টা করি। মানুষ প্রতিবাদ করুক, সেলিব্রিটিরাও ফানুস। আসিবে যাইবে ফুটেজ পাইবে।” তিনি রাজনৈতিক নেতাদেরও দায়ী করে বলেন, “নেতাদেরও নেতা কই? কেন সেলেবদের কথা বলতে দেওয়া হচ্ছে।”

তিনি মনে করেন, সুশীল সমাজে কোনো নেতা নেই বলেই সেলিব্রিটিদের কথা শোনা হচ্ছে। তিনি গান্ধীর উদাহরণ দিয়ে বলেন, গান্ধীর কথা শোনা হতো কারণ তিনি একজন প্রতিষ্ঠিত নেতা ছিলেন।