RG kar-কাণ্ডে বিচারের দাবিতে কাঁধে কাঁধ ইলিশ-চিংড়ির! অবরুদ্ধ কড়া হলো ইএম বাইপাস

লাল-হলুদ, সবুজ-মেরুন একাকার হয়ে মিশে গিয়েছিল। ডার্বি বাতিলের জ্বালায় ফেটে পড়েছিল ইস্টবেঙ্গল-মোহনবাগানের সমর্থকরা। পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ছবি দেখে চমকে উঠেছিল কলকাতা।

ডার্বি বাতিল হওয়ার পর যুবভারতীর আশপাশে বিএনএসএস ১৬৩ ধারা জারি হয়ে গিয়েছিল। পুলিশের ঘন ঘন বাধা সত্ত্বেও, সমর্থকরা একজোট হয়ে প্রতিবাদে নেমেছিল। মহামেডান সমর্থকরাও তাদের সঙ্গে যোগ দিয়েছিল।

উল্টোডাঙা, কৈখালির মতো জায়গায় পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন অনেকে। পুলিশের গাড়িতে করে আটক ব্যক্তিদের আন্দোলনকারীরা ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে।

সমর্থকদের দাবি, নিরাপত্তার নাম করে ডার্বি বাতিল করে প্রতিবাদ আটকানোর চেষ্টা করা হয়েছে। তারা প্রশ্ন তুলেছেন, ডার্বি ম্যাচ হতে পারতো না, কিন্তু প্রতিবাদ আটকাতে এত পুলিশ মোতায়েন কেন?

আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ করতে চেয়েছিলেন ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থকরা। কিন্তু পুলিশের নিষেধাজ্ঞায় সেই প্রতিবাদ মাঠে নামতে পারেনি। পরিবর্তে, সল্টলেক স্টেডিয়াম ইএম বাইপাস জুড়ে তাদের প্রতিবাদ দেখা গিয়েছিল।”