“হিন্দুদের উপর হামলার ঘটনা অতিরঞ্জিত”- মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ ইউনূসের

হিন্দুসহ সব সংখ্যালঘুদের রক্ষা ও তাদের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে আশ্বস্ত করেছে বাংলাদেশ। শুক্রবার (১৬ আগস্ট) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক এক্স বার্তায় এই দাবি করেছেন।
মোদী বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস কল করেছিলেন এবং এ ব্যাপারে তাকে আশ্বস্ত করেছেন।
বিরাজমান পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে কথা হয়েছে। এ সময় মোদী একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছিলেন নরেন্দ্র মোদী।
৮ তারিখে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ইউনূস।তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার বাংলাদেশে সবাইকে নিয়ে চলার মতন একটি বহুত্ববাদী গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অবাধ, স্বচ্ছ ভোট হাওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। এখন আমাদের কাজ হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা, বিচারবিভাগ, স্থানীয় প্রশাসন, সংবাদমাধ্যম, অর্থনীতি এবং শিক্ষায় জরুরি সংস্কার করা।’
রয়টার্সের এক প্রতিবেদন অনুসারে, ইউনূস মোদীকে বলেন যে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের ঘটনা বিভিন্ন মিডিয়াতে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে। সেই সাথে ভারতের সাংবাদিকদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন যে তারা চাইলে বাংলাদেশে এসে সমস্ত পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে পারে।