একসময় করেছেন কাজের আর্তি, তৃতীয়বার জাতীয় পুরস্কার ‘পঞ্চায়েত’ খ্যাত নীনার ঝুলিতে

৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণার পর থেকে সোশ্যাল মিডিয়া উৎসবমুখর। বিজয়ীদের অভিনন্দনে মুখরিত সারা দেশ। এই আনন্দে সবার চেয়ে বেশি খুশি নীনা গুপ্তা। সেরা পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য তৃতীয়বারের মতো জাতীয় পুরস্কার জিতেছেন তিনি।
একসময় হাতে কাজ না থাকায় সোশ্যাল মিডিয়ায় কাজ চাইতে বাধ্য হয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু আজ তিনি একাধিক পুরস্কারের অধিকারী। এই সাফল্যে তিনি নিজেও অভিভূত। তিনি মনে করেন, ধৈর্য ও কঠিন পরিশ্রম সবসময় ফল দেয়।
এই বিশেষ পুরস্কার পাওয়ার পর অভিনেত্রী বলেছেন, তিনি মনে করেন যে নিজের কাজ করে যাওয়া উচিত। তাহলে শীঘ্রই ফল পাবেন। কেরিয়ারে এই নিয়ে তৃতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন নীনা গুপ্তা। এর আগে, তিনি ১৯৯৩ সালের চলচ্চিত্র ‘বাজার সীতারাম’-এর জন্য পরিচালকের সেরা প্রথম নন-ফিচার ফিল্ম পুরস্কার পেয়েছিলেন।
নীনা গুপ্তার এই সাফল্য সবার কাছে অনুপ্রেরণা জুগিয়েছে। তাঁর জীবন সংগ্রাম ও সাফল্যের গল্প অনেকের কাছে আশার আলো জ্বালিয়েছে।