“সনিয়া-রাহুলকেও জেল খাটানো হবে…”,-বিস্ফোরক AAP নেতা মণীশ সিসোদিয়া

দিল্লির আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বাধবে কী AAP ? সেই সম্পর্কে মনীশ সিসোদিয়া আজ জানান সেই সিদ্ধান্ত অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে মুক্তি পাওয়ার পর নেবেন। সেই সাথে তিনি দাবি করে জানান যে আগামী দিনে রাহুল ও সোনিয়া গান্ধীকেও জেল খাটানো হতে পারে।
মণীশ সিসোদিয়া বলেন, ‘আমি কেবলমাত্র অরবিন্দ কেজরিওয়ালের কথা বলছি না। রাহুল গান্ধীকেও ভবিষ্যতে জেলে যেতে হতে পারে। এমনকী, সনিয়াজি, খাড়গেজিকেও জেলবন্দি করা হতে পারে। হেমন্ত সোরেনকেও তো জেলে যেতে হয়েছে। শরদ পাওয়ারের দল ভেঙে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলির টার্গেট কেবলমাত্র নিজের দলকে রক্ষা করা নয়, গণতন্ত্র বাঁচানোও তাঁদের কর্তব্য।’
তাঁর দাবি, ‘ভারতে সততার প্রতীক অরবিন্দ কেজরিওয়াল। তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। দেশে স্বৈরাচারী শাসন চলছে। বিরোধীরা যদি এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে এককাট্টা হয় তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অরবিন্দ কেজরিওয়ালকে জেল থেকে বের করে আনা সম্ভব হবে।’