Class-9 থেকে 12- স্কুল গুলিকে পড়াতেই হবে এই বই, কড়া নির্দেশ CBSE-র

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে দেশের সব সিবিএসই স্কুলে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। সিবিএসই জানিয়েছে, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব বিষয়ে শুধুমাত্র ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার (এনসিইআরটি) প্রকাশিত পাঠ্যপুস্তক ব্যবহার করতে হবে।

এর আগে স্কুলগুলিতে এনসিইআরটির পাশাপাশি অন্যান্য প্রকাশকের বইও ব্যবহার করা হত। কিন্তু নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে সেই সুযোগ আর থাকবে না। স্কুলগুলিকে এনসিইআরটি বা সিবিএসই ওয়েবসাইটে আপলোড করা বইগুলিই ব্যবহার করতে হবে।

সিবিএসই এই সিদ্ধান্তের কারণ হিসেবে বলেছে, সব ছাত্র-ছাত্রীদের একই মানের শিক্ষা দেওয়া জরুরি। এনসিইআরটির বইগুলি সব ছাত্র-ছাত্রীর জন্য উপযোগী এবং এতে কোনো ধরনের বৈষম্য নেই।