“অপ্রয়োজনীয় বলপ্রয়োগ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর”-রাষ্ট্রসংঘের রিপোর্টে ইঙ্গিত

রাষ্ট্রসংঘের একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে। এই মিশনের উদ্দেশ্য হলো সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় ঘটে যাওয়া হিংসা ও মৃত্যুর ঘটনাগুলি নিরপেক্ষভাবে তদন্ত করা।

এর আগে, জাতিসংঘ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ করেছে এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, এই ঘটনার জন্য দায়ীদের বিচার করা হবে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আন্দোলনে প্রায় ৬৫০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিক্ষোভকারী, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন। জাতিসংঘের প্রতিবেদনে বাংলাদেশ সরকারকে এই ঘটনার জন্য দায়ী করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সরকার শান্তিপূর্ণ আন্দোলন দমনে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে।

জাতিসংঘ বাংলাদেশকে পরামর্শ দিয়েছে, দেশে শান্তি ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুনঃপ্রশিক্ষণ দেওয়া এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলিতে জড়িতদের বিচার করা হোক।