TRP: শ্যামলী সুপারহিট, ফের শীর্ষস্থান দখল কোন সিরিয়ালের? ভরাডুবি গীতার

গত সপ্তাহের টিআরপি তালিকা যেন রাতারাতি পাল্টে গিয়েছে! জি বাংলা এবার জমিয়েছে! তাদের তিনটি ধারাবাহিকই শীর্ষ তিনে জায়গা করে নিয়েছে। এর আগের সপ্তাহে জলসা যতটা এগিয়ে ছিল, এবার ততটাই পিছিয়ে।

নিম ফুলের মধু এবারের চ্যাম্পিয়ন। বর্ষার ঘটনাকে কেন্দ্র করে ধারাবাহিকটি ৭.২ রেটিং পেয়েছে।দ্বিতীয় স্থানে উঠে এসেছে কোন গোপনে মন ভেসেছে। শ্যামলী আর অনিকেতের জুটি দর্শকদের মন জয় করেছে।তৃতীয় স্থানে রয়েছে ফুলকি।

গত সপ্তাহের টপার গীতা এবার চতুর্থ স্থানে নেমে গিয়েছে।

এক নজরে সেরা দশের তালিকা-

প্রথম- নিম ফুলের মধু (৭.২)

দ্বিতীয়- কোন গোপনে মন ভেসেছে (৭.১)

তৃতীয়- ফুলকি (৭.০)

চতুর্থ- গীতা এলএলবি (৬.৯)

পঞ্চম- জগদ্ধাত্রী/ কথা (৬.৮)

ষষ্ঠ- উড়ান (৬.৩)

সপ্তম- শুভ বিবাহ/বঁধুয়া (৫.৯)

অষ্টম- ডায়মন্ড দিদি জিন্দাবাদ/ রোশনাই (৫.৮)

নবম- মিঠিঝোরা [৪৫ মিনিট] (৫.৭)

দশম- অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল [৪৫ মিনিট] (৪.৬)

অনুরাগের ছোঁয়া আবারও স্লট হারিয়েছে। মিঠিঝোরা এখন দীর্ঘক্ষণ সম্প্রচারিত হচ্ছে, কিন্তু অনুরাগের ছোঁয়া আর হরগৌরী পাইস হোটেল মিলেও মিঠিঝোরার সমান রেটিং পায়নি।

রানি ধারাবাহিকটি ৪.৫ রেটিং নিয়ে শেষ হয়েছে। অর্কপ্রভ আর অভিকারার জুটি দর্শকদের ভালোবাসা পেয়েছে।

নন-ফিকশনে সারেগামাপা এগিয়ে। জলসার অনেক ফিকশন শোকে পেছনে ফেলে দিয়েছে এই গানের রিয়্যালিটি শো।