তরুণী ডাক্তারের যোনিতে ১৫১ মিলিগ্রাম ফ্লুইড? ‘একজনের কাজ হতেই পারে না,’-দাবি করলো ডাক্তার

“আরজি কর হাসপাতালে নিহত চিকিৎসকের ময়নাতদন্তের রিপোর্টে গণধর্ষণের প্রমাণ পাওয়া গিয়েছে বলে একজন চিকিৎসক দাবি করেছেন। তিনি মনে করেন, চিকিৎসকের উপর যে আঘাতের পরিমাণ ছিল, তা একজন ব্যক্তির কাজ হতে পারে না।
ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী, চিকিৎসকের যোনিতে প্রচুর পরিমাণ তরল পাওয়া গিয়েছে, যা একাধিক ব্যক্তির জড়িত থাকার ইঙ্গিত দেয়। এছাড়া, চিকিৎসকের শরীরে অনেকগুলি আঘাতের চিহ্ন ছিল, যার মধ্যে গোপনাঙ্গে একটি গভীর ক্ষত চোখে পড়ার মতো।
পুলিশ এই ঘটনায় একজন সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে অনেকেই মনে করছেন, এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে।
ডাঃ সুবর্ণ গোস্বামী বলেন,’পোস্টমর্টেম রিপোর্টে যোনি থেকে ১৫১ মিলিগ্রাম তরল(ফ্লুইড) পাওয়া গিয়েছে। ‘এই পরিমাণটা একজন ব্যক্তির হতে পারে না। এর থেকে একাধিক ব্যক্তির জড়িত থাকার ইঙ্গিত মিলছে,’