SPORTS: মেসিকে নিয়ে দুঃসংবাদ দিলেন কোচ, খবরে হতাশ মেসিভক্তরা

বর্তমান এলএমএস চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুর বিপক্ষে লিগ কাপের নক আউট পর্বের ম্যাচে খেলবে ইন্টার মিয়ামি। যেখানে খেলছেন না দলটির অধিনায়ক ও আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। কোচ জেরার্ডো মার্টিনো এই তথ্য নিশ্চিত করেছেন।

গত মাসে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে ডান গোঁড়ালিতে আঘাত পেয়েছিলেন মেসি। তারপর থেকে এখন পর্যন্ত তিনি সুস্থ হয়ে উঠতে পারেননি। এখন পর্যন্ত মিয়ামি সতীর্থদের সঙ্গে অনুশীলনও শুরু করতে পারেননি।

এমএলএস ও এমএক্স মেক্সিকান ক্লাবের শীর্ষ দলগুলো নিয়ে লিগ কাপ অনুষ্ঠিত হয়ে থাকে। গত বছর প্রথমবারের মত আয়োজিত টুর্নামেন্টের শিরোপা জয়ে মিয়ামির হয়ে গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছিলেন মেসি।