OMG! মেলায় হুড়মুড়িয়ে ভাঙল জয় রাইড, ঘটনা স্থলে আহত একাধিক

শিলিগুড়ির রাঙাপানি মেডিক্যাল মোড়ের কাছে একটি মেলায় রবিবার রাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মেলায় চলমান একটি ‘ড্রাগন রাইড’ হঠাৎ ভেঙে পড়ায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
শ্রাবণ মাসে প্রতি বছর আয়োজিত এই মেলায় ছোট-বড় নানা ধরনের নাগরদোলা থাকে। রবিবার ছুটির দিন হওয়ায় মেলায় ভিড় ছিল বেশি। এই ভিড়ের মধ্যেই হঠাৎ এই দুর্ঘটনা ঘটে। ‘ড্রাগন রাইড’টি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে এর সঙ্গে যুক্ত ছোট গাড়িগুলিও ভেঙে পড়ে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনাস্থলে পৌঁছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও ফাঁড়ির পুলিশ মেলা কমিটির সঙ্গে কথা বলে মেলায় থাকা সব নাগরদোলা বন্ধ করে দিয়েছে। পুলিশ জানিয়েছে, মেলার জন্য অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু এই দুর্ঘটনা কীভাবে ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। যদি কোনও অভিযোগ দায়ের হয় তাহলে সেই মোতাবেক পদক্ষেপ করা হবে।
মেলা কমিটির একজন সদস্য জানিয়েছেন, সমস্ত নিরাপত্তা বিধি মেনেই মেলার আয়োজন করা হয়েছিল। জয় রাইডগুলি নিরাপদ বলে নিশ্চিত হওয়ার পরেই মেলায় বসানো হয়েছিল। কিন্তু কীভাবে এই ঘটনা ঘটল, তা তাঁরাও জানেন না।
এই দুর্ঘটনায় মেলায় ঘুরতে আসা অন্যান্য দর্শকরা আতঙ্কিত হয়ে পড়েছেন।