“ধর্ষণের মতো ঘটনা রুখতে ….?”-আরজি কর-কাণ্ডের পর কী দাবি করলেন অভিষেক ব্যানার্জি ?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বক্তব্য, আরজি কর হত্যাকাণ্ড নিয়ে
আরজি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, “এই ধরনের ঘটনা রুখতে কঠোর আইন প্রয়োজন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”
অভিষেক আরও বলেন, “ধর্ষণের মতো ঘটনা রাজনীতির বিষয় নয়। আমাদের আইনকে এমনভাবে পরিবর্তন করতে হবে যাতে দোষীরা দ্রুত শাস্তি পায়। বিজেপিকে অর্ডিন্যান্স আনতে হবে এবং সকল দলকে এতে সমর্থন জানাতে হবে।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দিয়েছেন যে সিবিআই তদন্তে তাঁর আপত্তি নেই। এই বিষয়ে অভিষেক বলেন,’ সিবিআই তদন্ত করলে কি মেয়েটা ফিরে আসবে? কেউ কি বলতে পারবে এসব ঘটনা আর ঘটবে না। যারা বিজেপি-সিপিএমের পতাকা নিয়ে ঘুরছে তারা কি বলতে পারবে। এটা উত্তরপ্রদেশ হলে মৃতদেহটাও পাওয়া যেত না। হাথরসে কী হয়েছিল মনে আছে। তাই আইন না পরিবর্তন করলে পরিবর্তন হবে না।’
এদিকে, পুলিশের তদন্তে জানা গেছে, অভিযুক্ত সঞ্জয় রায় হত্যাকাণ্ডের সময় মদ্যপ অবস্থায় ছিল এবং সিসিটিভি ফুটেজে তাকে ঘটনাস্থলে দেখা গেছে।