অপরাধীকে ধরিয়ে দিল ব্লুটুথ ইয়ারবাড, যেভাবে ধর্ষক -খুনি সঞ্জয়ের হদিশ পেল পুলিশ

কলকাতার আরজি কর মেডিকেল কলেজে এক তরুণী চিকিৎসকের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় সারা শহর শোকস্তব্ধ। পুলিশ একজন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে এই ঘটনায় গ্রেপ্তার করেছে।
পুলিশের তদন্তে জানা গেছে, হত্যার আগে চিকিৎসকের উপর যৌন নির্যাতন চালানো হয়েছে। সিসিটিভি ফুটেজ এবং একটি ব্লুটুথ ইয়ারবাডের ছেঁড়া অংশের সাহায্যে পুলিশ অভিযুক্তকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে।
পুলিশের তদন্তে উঠে আসে, ব্লুটুথ ইয়ারবাডের একটি ছেঁড়া অংশের সূত্র ধরেই অভিযুক্তের খোঁজ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখা যায়, সঞ্জয় রায় রাত ৩টার পর সেমিনার হলে প্রবেশ করে এবং ৪৫ মিনিট পরে সেখান থেকে বেরিয়ে আসে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের গতিবিধি সন্দেহজনক ছিল এবং তিনি অপরাধের সঙ্গে সরাসরি যুক্ত বলে ধারণা করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, এই ঘটনা তাঁকে ব্যক্তিগতভাবে আঘাত করেছে এবং দোষীদের কঠোরতম শাস্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।