মলদ্বীপে UPI পরিষেবা চালু করছে ভারত, ঘুরতে গিয়ে সহজেই করা যাবে পেমেন্ট

ভারত এবার মালদ্বীপে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেজ (ইউপিআই) পরিষেবা চালু করতে যাচ্ছে। সম্প্রতি মালদ্বীপ সফরে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। গত কয়েক মাস ধরে ভারত-মালদ্বীপ সম্পর্ক কিছুটা শীতল ছিল। ভারত-চীন উত্তেজনার মধ্যে, চীনের দিকে ঝুঁকতে থাকা মালদ্বীপ সরকারকে কেন্দ্র করে দিল্লি সতর্ক ছিল। এই পরিস্থিতিতে মালদ্বীপে ইউপিআই চালু হওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

অন্যদিকে, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যে, শেখ হাসিনা ভারতে আসার পর, বিদেশমন্ত্রী জয়শঙ্কর মালদ্বীপ সফরে গিয়েছেন। মালদ্বীপের সাথে ভারতের কূটনৈতিক, কৌশলগত এবং রাজনৈতিক সম্পর্কের মধ্যে কিছুটা টানাপোড়েন চলছিল। এই পরিস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

এস জয়শঙ্কর এক টুইটে লেখেন, ‘মালদ্বীপে (এ) ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করার বিষয়ে ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন এবং মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সাক্ষী হয়েছি।’