“আপনি বড় হৃদয়ের মানুষ ….. “, ১ কোটি ২১ লাখ টাকা দান করে দরগায় চাদর অর্পণ অক্ষয়ের
August 8, 2024

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার মুম্বইয়ের হাজি আলি দরগায় ১.২১ কোটি টাকা দান করেছেন। দরগার সংস্কার কাজে এই অর্থ ব্যয় করা হবে। তাঁর এই উদারতার জন্য দরগার ট্রাস্ট তাঁকে ‘সত্যিকারের মুম্বইকার’ বলে অভিহিত করেছে।
অক্ষয় কুমার নিজের বাবা-মা, অরুণা ভাটিয়া এবং হারিওম ভাটিয়ার আত্মার শান্তির জন্য দরগায় প্রার্থনা করেছেন। দেশের কল্যাণ এবং সকলের মঙ্গল কামনা করেছেন।
দরগার ট্রাস্ট একটি ভিডিও শেয়ার করেছে যেখানে অক্ষয় কুমার দরগা পরিদর্শন করছেন এবং সেখানকার সদস্যদের সঙ্গে কথা বলছেন। তাঁর এই নম্রতা এবং সাদামাটা ব্যবহার সকলকে মুগ্ধ করেছে।
অক্ষয় কুমার দাতব্য কাজে সবসময় এগিয়ে থাকেন। এর আগে তিনি রাম মন্দির নির্মাণে ৩ কোটি টাকা এবং করোনা মহামারির সময় প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডে ২৫ কোটি টাকা দান করেছিলেন।