রণবীরের নগ্ন ফটোশুট নিয়ে বিস্ফোরক মিমি, দিলেন কড়া প্রতিক্রিয়া

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বলিউড অভিনেতা রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট। গায়ে একটা সুতাও নেই নায়কের। ‘পেপার’ ম্যাগাজিনের সেই কভার শ্যুট নিয়ে এখন চর্চা সর্বত্র। অনেকেই এই ছবি দেখে মন্তব্য করেছেন ‘আগুন’! কেউ কেউ রণবীরকে ‘সাহসী’ও বলেছেন। নেটগেরিকদের সেসব মন্তব্য নিয়ে বিস্ফোরক টলিউড নায়িকা ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রণবীরের ওই নগ্ন ফটোশ্যুটের ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘সবাই এই ছবির তলায় আগুন লিখতে ব্যস্ত। মনে প্রশ্ন জাগছে, যদি এখানে একজন নারী থাকত, তাহলে কি পরিস্থিতি আলাদা হত? আপনারা কি একইভাবে প্রশংসা করতেন নাকি নোংরা মেয়ে বলতেন? আমরা সমান অধিকারের কথা বলি, নারীদের ক্ষমতায়নের কথা বলি, কিন্তু সেটা করি কি?’

রণবীরের এই ভাইরাল ছবিতে দেখা যায়, তুর্কিশ কার্পেটের ওপর শুয়ে আছেন তিনি। গায়ে কিছু না থাকলেও খুব সুন্দরভাবে ঢেকে রয়েছেন নিজের গোপনাঙ্গ। মার্কিন পপ কালচারের আইকন বার্ট রেনল্ডসের কায়দায় পোজ দিয়েছেন।

অভিনেতা জানান, ‘ক্যামেরার সামনে শারীরক ভাবে নগ্ন হওয়া আমার কাছে আহামরি কিছু না। কিন্তু আমার কিছু কাজের মাধ্যমে আমি আমার আত্মাকে পর্যন্ত নগ্ন করে দর্শকের সামনে হাজির করিয়েছি। ওটাকেই আসলে নগ্ন হওয়া বলে। আমার কাজের খাতিরে আমি বারবার নগ্ন হতে রাজি। আমার কিচ্ছু যায় আসে না। আসলে সামনে থাকা মানুষগুলোই অপ্রস্তুত হয়ে পড়বে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *