OMG! এক বছর না হতেই, নতুন সংসদ ভবনের ছাদ চুইয়ে পড়ছে জল, দেখেনিন ভাইরাল ভিডিও

হাজার হাজার কোটি টাকা খরচ করে তৈরি করা ভারতের নতুন সংসদ ভবনের ছাদের একটি অংশ দিয়ে জল চুইয়ে পড়ার ঘটনা ঘটেছে। গত কয়েকদিন ধরে রাজধানী দিল্লিতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এই অতি বৃষ্টির কারণেই সংসদে জল চুইয়ে পড়েছে।। অতি বৃষ্টিতে দিল্লিতে এখন পর্যন্ত অন্তত সাতজনের মৃত্যু ও বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।।
সংসদ ভবনের এমন অবস্থা দেখে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কঠোর সমালোচনা করেছে বিরোধী দলগুলো। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সংসদের একটি ভিডিও প্রকাশ করেছেন।
ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, “পুরোনো সংসদ ভবন এটির চেয়ে ভালো ছিল। কেন পুরোনো ভবনে আমরা ফিরে যাচ্ছি না। যতক্ষণ পর্যন্ত ১ হাজার কোটি টাকা খরচ করে তৈরি করা সংসদে জল চুইয়ে পড়া বন্ধ না হচ্ছে।”
তৃণমূল লোকসভার এমপি মহুয়া মৈত্র এবং কংগ্রেস এমপি মানিকাম ঠাকুরও বিজেপি নিয়ে মজা করেছেন।
অপরদিকে দিল্লির ক্ষমতায় থাকা আম আদমি পার্টি এক্সে নতুন সংসদ ভবন নিয়ে কটাক্ষ করে বলেছে, “১২০০ কোটি টাকা দিয়ে তৈরি সংসদকে এখন নির্ভর করতে হচ্ছে ১২০ টাকার একটি বালতির উপর।”
इस नई संसद से अच्छी तो वो पुरानी संसद थी, जहाँ पुराने सांसद भी आकर मिल सकते थे। क्यों न फिर से पुरानी संसद चलें, कम-से-कम तब तक के लिए, जब तक अरबों रुपयों से बनी संसद में पानी टपकने का कार्यक्रम चल रहा है।
जनता पूछ रही है कि भाजपा सरकार में बनी हर नई छत से पानी टपकना, उनकी… pic.twitter.com/PpJ36k6RJm
— Akhilesh Yadav (@yadavakhilesh) August 1, 2024
কয়েকদিন আগে হাজার কোটি টাকা দিয়ে তৈরি করা রাম মন্দিরের ছাদ ফেটেও জল পড়ার ঘটনা ঘটে। এছাড়া দ্রুতগতির বন্দে ভারত ট্রেনের বগির ভেতরও বৃষ্টির জল আসার ঘটনা ঘটেছে।
সূত্র: এনডিটিভি