“বিষাক্ত মানুষকে ছেঁটে…” বিয়ের ১০ মাসেই ভাঙনের সুর! পরিণীতির রহস্যময় পোস্ট দেখে চিন্তায় ভক্তরা

বলিউডে বিচ্ছেদের খবর যেন নিত্যনৈমিতিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্তানকোভিচের বিচ্ছেদের পর এবার পরিণীতি চোপড়ার একটি রহস্যময় পোস্ট নেটদুনিয়াকে তোলপাড় করে তুলেছে।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করে পরিণীতি লিখেছেন, এদিন নিজের একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে পরিণীতি লিখেছেন, এই মাসে আমি নিজের জীবনকে আরও একটু ভাল করে দেখার জন্য থামছি। আমি আবারও বুঝেছি যে মানুষের মন ও মানসিকতাই সব। যে সমস্ত জিনিস অপ্রয়োজনীয় তাতে গুরুত্ব দিচ্ছি না। এর জন্য এক সেকেন্ডও সময় নষ্টা করব না। সময় বয়ে চলেছে। কীভাবে প্রতিটা মুহূর্ত কাটাব, তা নির্ভর করছে নিজের উপরেই , অন্য কারও জন্য বাঁচা বন্ধ করুন। এমন কোনও মানুষ খুঁজুন যার সঙ্গে আপনার মানসিকতা মেলে। বিষাক্ত মানুষকে ছেঁটে ফেলতা ভয় পাবেন না।”এই পোস্টটি দেখে অনেকেই ধরে নিচ্ছেন যে পরিণীতি হয়তো কোনও সম্পর্কের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন।
গত বছর সেপ্টেম্বরে আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন পরিণীতি। বিয়ের আগে তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে, তিনি কোনোদিনই কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে বিয়ে করতে চান না। এই বিষয়টি সেসময় বেশ আলোচনার জন্ম দিয়েছিল।
View this post on Instagram
পরিণীতির এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনরা নানা ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকেই মনে করছেন যে পরিণীতি হয়তো কোনও সম্পর্কের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। আবার অনেকেই মনে করছেন যে, তিনি হয়তো শুধুই নিজের জীবন সম্পর্কে ভাবছেন।
পরিণীতির এই পোস্টের সত্যি কী অর্থ, তা এখনও স্পষ্ট নয়। তবে একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে তাঁর ব্যক্তিগত জীবন সবসময়ই সবার নজরে থাকবে। আশা করা যায়, পরিণীতি খুব তাড়াতাড়ি এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলবেন।