কম দাম বেঁধে দিলে তেল সরবরাহ বন্ধ করার হুঁশিয়ারি রাশিয়ার

রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, যদি তেলের উৎপাদনের চেয়ে বিক্রয় মূল্য কম নির্ধারণ করা হয় তাহলে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ করবে না মস্কো।
রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দেয়ার জন্য আমেরিকা প্রচেষ্টা চালাচ্ছে বলে খবর বের হওয়ার পর আলেকজান্ডার নোভাক বুধবার এই কথা বললেন। রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দিয়ে আমেরিকা মূলত ইউক্রেন যুদ্ধে তহবিল সরবরাহ করা মস্কোর জন্য কঠিন করে তুলতে চাইছে।
আলেকজান্ডার নোভাকের মাধ্যমে দিয়ে বার্তা সংস্থা ‘ইন্টার ফ্যাক্স’ জানিয়েছে,তারা যে মূল্যের কথা বলছে যদি তাই নির্ধারণ করা হয় এবং সেটি যদি উৎপাদন মূল্যের চেয়ে কম হয় তাহলে অবশ্যই রাশিয়া আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিশ্চিত করবে না। এর অর্থ হচ্ছে আমার আর নিতান্তই ক্ষতির মুখে তেল সরবরাহ অব্যাহত রাখবো না।
এর আগে বুধবার দিনের প্রথম ভাগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, যদি তেলের মূল্য নির্ধারণ করে দেয়া হয় তাহলে তেলের দাম আকাশচুম্বি হবে। তিনি সতর্ক করে আরো বলেছেন, বৃহত্তম পাইপ লাইনের মধ্যদিয়ে রাশিয়া ইউরোপে তেল সরবরাহ কমিয়ে দিতে পারে, এমনকি সেটি বন্ধ হয়ে যেতে পারে। পুতিনের এই হুঁশিয়ারির পর ইউরোপীয় ইউনিয়ন সদস্য রাষ্ট্রগুলোর প্রতি গ্যাসের ব্যবহার শতকরা ১৫ ভাগ কমানোর আহ্বান জানিয়েছে। বিষয়টি নিয়ে আগামী শুক্রবার মন্ত্রী পর্যায়ে আলোচনা হবে এবং ২৬ জুলাই তা অনুমোদন পেতে পারে।