রাতারাতি বন্ধের মুখে সমস্ত সিরিয়ালের শ্যুটিং! আপনার পছন্দের সিরিয়ালও কি হতে চলেছে বন্ধ?
July 30, 2024

পরিচালক ও টেকনিশিয়ানদের মধ্যে চলমান সংঘর্ষের জেরে টলিউডে শুটিং কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। একাধিক বৈঠক সত্ত্বেও বিরোধ নিরূপণ করা সম্ভব হচ্ছে না। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে ব্যান করা নিয়ে টেকনিশিয়ানরা অনড় অবস্থানে রয়েছেন।
জি বাংলা, স্টার জলসার মতো চ্যানেলগুলির দৈনিক দশটিরও বেশি ধারাবাহিকের শুটিং বন্ধ হয়ে যাওয়ায় স্টুডিও পাড়ায় চরম বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। এপিসোড ব্যাঙ্কিংয়ের ওপর নির্ভর করে চললেও তা শেষ হয়ে আসছে। এই অবস্থা অব্যাহত থাকলে শিল্পী, কলাকুশলী সহ সকলেই ক্ষতিগ্রস্ত হবেন।
সোমবার প্রসেনজিৎ চ্যাটার্জীর বাড়িতে অনুষ্ঠিত বৈঠকে পরিচালকরা সিদ্ধান্ত নিয়েছেন যে, বিরোধ নিরূপণ না হওয়া পর্যন্ত তারাও শুটিংয়ে যাবেন না। তাদের মতে, সম্মানের সঙ্গে কাজ করাই তাদের অধিকার।