বিশেষ: ভারতের বর্তমান অর্থনীতি কতটা শক্তিশালী? জেনেনিন কি বলছে বিশেষজ্ঞরা?

ভারত হচ্ছে বিশ্বের দ্রুত বর্ধনশীল দেশ, যা বছরে ছয় থেকে সাত শতাংশ হারে বাড়ছে। প্রকাশিত নতুন তথ্যে দেখা গেছে, বেসরকারিখাতের কনফিডেন্স ২০২০ সালের পর বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তাছাড়া ভারত বর্তমানে পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। বলা হচ্ছে, ২০২৭ সালের মধ্যে তৃতীয় অর্থনীতির দেশে পরিণত হবে এটি।

ভারতে মার্কিন কোম্পানিগুলোতে ১৫ লাখের মতো কর্মী রয়েছে, যা অন্য যেকোনো দেশের তুলনায় বেশি। শেয়ারবাজারের মূল্যও বিশ্বের মধ্যে চতুর্থতম। অ্যাভিয়েশন মার্কেটে স্থান তৃতীয়। অর্থনীতি বাড়ার মানেই হলো ভূ-রাজনৈতিকভাবে আরও শক্তিশালী অবস্থানে যাওয়া।

পারস্য উপসাগরে হুথিদের হামলা শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে অন্তত ১০টি যুদ্ধজাহাজ মোতায়েন করে ভারত।

তবে উৎপাদনের ক্ষেত্রে ভারত পরবর্তী চীনে হবে না। কারণ ভারত এমন এক সময় উন্নত হচ্ছে, যখন পণ্য বাণিজ্য ও কারখানার অটোমেশনে স্থবিরতা চলছে। তাই প্রবৃদ্ধির জন্য একটি নতুন মডেল প্রয়োজন। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো অবকাঠামোগত উন্নয়ন। বর্তমানে ১৪৯টি বিমানবন্দর রয়েছে ভারতে, যা এক দশক আগের চেয়ে দ্বিগুণ। বছরে ১০ হাজার কিলোমিটার রাস্তা ও ১৫ জিডব্লিউ সোলার এনার্জি ক্যাপাসিটি যুক্ত করছে।

ভারতের কিছু কিছু অবকাঠামো রয়েছে যা দেখা যায়না। এর মধ্যে রয়েছে, ডিজিটাল পেমেন্ট, আধুনিক ক্যাপিটাল মার্কেট ও ব্যাংক, ডিজিটাল ট্যাক্স সিস্টেম।

দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো সার্ভিস রপ্তানি, যা এরই মধ্যে জিডিপির ১০ শতাংশে পৌঁছেছে। নতুন ওয়েলফেয়ার সিস্টেমে লাখ লাখ দরিদ্র ভারতীয় ব্যাংকিং সুবিধা পাচ্ছে। দারিদ্রের হার ২০১১ সালের ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশে নেমে এসেছে।

তবে এত কিছুর পরেও ভারতের একটি বড় সমস্যা রয়েছে। সেটি হলো বেকারত্ব।কর্মক্ষম জনসংখ্যার একটি বিশাল অংশই বেকার। ফলে প্রবৃদ্ধি ধরে রাখতে হলে ভারতকে অবশ্যই কর্মসংস্থান তৈরি করতে হবে।

সূত্র: দ্য ইকোনমিস্ট