আগস্টেই আসছে স্যামসাংয়ের নতুন ফোল্ডেবল ফোন, জেনেনিন একনজরে
July 22, 2022

এক মাসেরও কম সময়ের মধ্যে বাজার আসছে স্যামসাংয়ের নতুন ফোল্ডেবল ফোন। ইভান ব্লাস নামে এক প্রযুক্তি বিশেষজ্ঞ সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ১০ আগস্ট পণ্য উন্মোচনের তারিখ হতে পারে বলে জানান তিনি।
ম্যাশেবলের এক প্রতিবেদনে বলা হয়, স্যামসাংয়ের উন্মোচিত হওয়া সম্ভাব্য ফোল্ডেবল ফোনটি গ্যালাক্সি জি ফ্লিপ ৪। এতে ফ্ল্যাট ও ধাতব ফ্রেমের পাশাপাশি পেছনে অন্তত দুটি ক্যামেরা থাকতে পারে বলে আশা করা হচ্ছে।
চলতি মাসের শুরুতে ৯১মোবাইলসের অন্য এক প্রতিবেদনে বলা হয়েছিল, পণ্য উন্মোচন অনুষ্ঠানে স্যামসাংয়ের গ্যালাক্সি ফোল্ড৪ও উন্মোচন হতে পারে। এতে দুটি নতুন স্মার্টওয়াচ; গ্যালাক্সি ওয়াচ ৫ ও গ্যালাক্সি ওয়াচ ৫ প্রো আনবে স্যামসাং। এছাড়া নতুন গ্যালাক্সি বাডস২ উন্মোচনেরও কথা রয়েছে এতে।