পুরীর রত্ন ভাণ্ডারের ভিতরে পাওয়া গেলো অবাক করা জিনিস, যা ভাবতেও পারেনি কেউ…!

৪৬ বছর পর খোলা হওয়া পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার কেবল মূল্যবান ধাতুর মূর্তি আর রত্নই উগড়ে দিচ্ছে না, বরং ইতিহাসের অজানা পাতাও উন্মোচন করছে। রত্ন ভাণ্ডারের ভেতরের কুঠুরি থেকে শতাব্দী প্রাচীন তলোয়ার, বর্শা ও বল্লম পাওয়া গেছে।

প্রত্নতত্ত্ববিদদের ধারণার বাইরে এসে এই আবিষ্কার রহস্যের জন্ম দিয়েছে। মন্দিরের সেবাইতদের অনুমান, হামলাকারীদের হাত থেকে মন্দিরের সম্পদ রক্ষা করতেই রাজারা হয়তো এই অস্ত্রশস্ত্রগুলি রত্ন ভাণ্ডারে লুকিয়ে রেখেছিলেন।

ইতিহাস বলে, ১৪৬০ সালে রাজা কপিলেন্দ্র দেব বিপুল পরিমাণ সোনা রত্ন ভাণ্ডারে রেখেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে বহুবার লুটপাটের শিকার হয়েছিল মন্দির। ধারণা করা হয়, সেই সময়কার রাজারাই লুটপাট রোধে এই অস্ত্রশস্ত্রগুলি রেখে গিয়েছিলেন।

বর্তমানে, রত্ন ভাণ্ডার থেকে উদ্ধার করা সকল অস্ত্রশস্ত্র সাবধানে সংরক্ষণ করা হয়েছে। প্রত্নতত্ত্ববিদরা এই অস্ত্রগুলির ইতিহাস ও তাৎপর্য নির্ণয়ের চেষ্টা করছেন।

এই আবিষ্কার কেবল মন্দিরের ইতিহাস সম্পর্কেই নতুন তথ্য উন্মোচন করছে না, বরং ঐতিহাসিক যুদ্ধের রীতিনীতি সম্পর্কেও ধারণা দিচ্ছে।

উল্লেখ্য, রত্ন ভাণ্ডারে আরও কী কী রহস্য লুকিয়ে আছে তা জানতে সমীক্ষা চলছে। আশা করা হচ্ছে, ভবিষ্যতে আরও চমকপ্রদ আবিষ্কারের সম্মুখীন হবো আমরা।