“পুজোটা হয়ে যাক ….”-লক্ষীর ভাণ্ডার নিয়ে নিয়ে আরও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা

লোকসভা নির্বাচনের পর প্রথম 21শে জুলাই। আজ পুরো শহর সবুজ। 2024 সালের লোকসভা নির্বাচনে রেকর্ড আসন জিতে তৃণমূল ঝড় তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলার শাসক দলের এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে লক্ষ্মীর ভান্ডারের। শুধু লক্ষ্মী ভান্ডারের ভাতার কারণেই বিরোধীদের একাংশের মতো মমতার তৃণমূলকে ভোট দিয়েছে গ্রামবাংলা। এদিন একুশের মঞ্চে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও লক্ষ্মী ভান্ডারের প্রসঙ্গ তুললেন।
মুখ্যমন্ত্রী বলেন, লক্ষীর ভাণ্ডার যেমন চলছে, তেমনই চলবে। যারা যারা লক্ষীর ভাণ্ডারের আবেদন করেছেন, কিন্তু টাকা পাননি, তাদের চিন্তার কিছু নেই। কয়েকটা দিন যাক। পুজোর পরেই সবাই ভাতার টাকা পেয়ে যাবেন। মমতার এক ঘোষণায় কপাল থেকে চিন্তার ভাঁজ মুছেছে মা-বোনেদের।
মমতা বলেন, ‘ডিসেম্বর থেকেই সরকার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন নিয়ে কাজ শুরু করবে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ও রুপশ্রী প্রকল্পের জন্য আমরা ৬০ হাজার কোটি টাকা খরচ করেছি। লক্ষ্মীর ভাণ্ডার, বাংলার বাড়ি, বিধবা ভাতা আরও অনেক কিছু দেওয়া হবে ডিসেম্বর থেকে। ইতিমধ্যেই ২ কোটি ১৫ লক্ষ মহিলাকে ৪০ হাজার কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডারের দেওয়া হয়েছে।’
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘কিছু লক্ষীর ভান্ডার পড়ে রয়েছে। তারা সকলে পুজোর পরে পেয়ে যাবেন। পুজোটা হয়ে যাক আমরা এগুলো রিভিউ করে নেব।’