SPORTS: তিন ম্যাচে ১৩ উইকেট নিয়েও সেমিফাইনালে বাদ! বিস্ফোরক মন্তব্য মহম্মদ শামির

ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে ভারতের সবচেয়ে সফল বোলারদের একজন মহম্মদ সামি। তবুও, বিশ্বকাপে তার স্বয়ংক্রিয়ভাবে জায়গা থাকে না। ২০১৫ সালের ওয়ান ডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি। কিন্তু ২০১৯ সালের বিশ্বকাপে নিয়মিত সুযোগ পাননি। গত বছর ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপেও একই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। প্রথম চার ম্যাচে তাকে সুযোগ দেওয়া হয়নি। চতুর্থ ম্যাচে হার্দিক পান্ডিয়া চোট পেলে সামিকে খেলানো হয়। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। ভারত ২০১৯ বিশ্বকাপের বদলা নিয়েছিল। অবাক করা বিষয়, সেই বছরের বিশ্বকাপের সেমিফাইনালে সামিকে সুযোগই দেওয়া হয়নি।

২০১৯ বিশ্বকাপের পর সামির অস্ত্রোপচার হয়েছিল। তিনি ক্রমশ ফিট হয়ে উঠছেন। অনেক আগেই জিম শুরু করেছিলেন। সদ্য নেটে বোলিংও শুরু করেছেন। এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অনেকেরই আক্ষেপ, সামিও যদি বিশ্বজয়ী টিমের সদস্য হতে পারতেন। সে আক্ষেপ থেকে যাবে। তবে সামি আশাবাদী, কোনও না কোনও বিশ্বকাপ ঠিক জিতবেন।

বিশ্বকাপের মঞ্চে সফল বোলার হলেও ২০১৯-এর সেই ঘটনা এখনও অবাক করে তাঁকে। টানা ভালো পারফর্ম করে ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ভারত। সে বারের টুর্নামেন্টেও ভারতকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন ধরা হচ্ছিল। যদিও সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ছিটকে যেতে হয়। বিশ্বকাপে হ্যাটট্রিক নেওয়া সামিকে সেমিফাইনালে খেলানোই হয়নি। কোচ রবি শাস্ত্রী ও ক্যাপ্টেন বিরাট কোহলির নাম না করেই বিস্ফোরক সামি।

গত তিনটি ওয়ান ডে বিশ্বকাপ মিলিয়ে ২৮টি ম্যাচ খেলেছে ভারত। এর মধ্যে সামি খেলেছেন ১৮ ম্যাচে। নিয়েছেন ৫৫টি উইকেট! সামির খেলা ১৮টির মধ্যে ১৫টি ম্যাচই জিতেছে ভারত।