সংখ্যালঘু ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে ঐক্যশ্রী প্রকল্প, জেনেনিন আবেদন পদ্ধতি

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে অনেকগুলি প্রকল্প চালু করেছে।

কন্যাশ্রী প্রকল্প নবম শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ুয়া মেয়েদের জন্য।

এছাড়াও, শুধুমাত্র পশ্চিমবঙ্গে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়া শিক্ষার্থীদের জন্য আলাদা একটি প্রকল্প রয়েছে।

‘ঐক্যশ্রী স্কলারশিপ’ নামে পরিচিত এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে বসবাসকারী বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, মুসলিম ও শিখ সম্প্রদায়ভুক্ত পড়ুয়ারা আর্থিক সহায়তা পান।

চলতি বছরের, এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে।

আবেদন গ্রহণ চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

অনলাইনে আবেদন করা যাবে wbmdfcscholarship.in ওয়েবসাইটে।

প্রি-মাধ্যমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত ঐক্যশ্রী প্রকল্পে সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের আর্থিক সহায়তা দেওয়া হয়।

এই বছর কিছু পরিবর্তন আনা হয়েছে:

দ্বিতীয় থেকে দশম শ্রেণি এবং দ্বাদশ শ্রেণিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঐক্যশ্রীর জন্য আবেদনকারীদের নতুন করে আবেদন করতে হবে না।
রি-নিউয়ালের জন্য যোগ্য ছাত্র-ছাত্রীদের এসএমএসের মাধ্যমে জানানো হবে।

প্রথম শ্রেণিতে নতুন ভর্তি, নতুন স্কুলে ভর্তি এবং একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের অনলাইনে আবেদন করতে হবে।

যোগ্যতা:
সংখ্যালঘু এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।অনুমোদিত সরকারি অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়তে হবে।বিগত পরীক্ষায় নূন্যতম ৫০% নম্বর পেতে হবে।প্রি-ম্যাট্রিক ও পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপের জন্য পরিবারের বার্ষিক আয় ২ লাখ টাকার কম হতে হবে।মেরিট কাম মিনস স্কলারশিপের জন্য পরিবারের বার্ষিক আয় আড়াই লাখ টাকার কম হতে হবে।