OMG! মাঝ দুপুরে হুড়মুড়িয়ে ভাঙল স্কুলের দেওয়াল, আহত পড়ুয়া, দেখেনিন সেই ভিডিয়ো

গুজরাটের ভদোদরায় আজ শ্রী নারায়ণ গুরুকুল স্কুলে দুর্ঘটনায় এক পড়ুয়া আহত হয়েছে। দুপুরের টিফিন ব্রেকের সময় দোতলার একটি ক্লাসরুমের দেয়াল হঠাৎ ভেঙে পড়ে এই ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ:
স্কুলের প্রিন্সিপাল রুপল শাহ জানিয়েছেন, টিফিন ব্রেকের সময় আচমকা দেয়াল ভেঙে পড়ে।এক পড়ুয়ার মাথায় আঘাত লেগে তিনি আহত হন।
বাকি পড়ুয়াদের দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হয়।ধ্বংসস্তূপের নীচে অনেক সাইকেল চাপা পড়ে।আহত পড়ুয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর স্থিতিশীল বলে জানা যায়।CCTV ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
A classroom wall collapsed on Friday at a school in Vadodara, resulting in injuries to few student. The wall collapsed onto the parking reserved for students' bicycles. Fate of Gujarat future.#GujratModel pic.twitter.com/gJmvrEKRWu
— Adarsh Katiyar INC (@AdarshKatiyaINC) July 20, 2024
স্থানীয়রা দুর্বল নির্মাণকেই দুর্ঘটনার কারণ বলে মনে করছেন।
এই ঘটনা নাইজেরিয়ায় কিছুদিন আগে ঘটা একই রকম দুর্ঘটনার কথা মনে করিয়ে দিয়েছে। সেখানে স্কুলের ভবন ভেঙে পড়ে অনেক পড়ুয়া মারা যায়।