কোটা আন্দোলনে জ্বলছে বাংলাদেশ, ভারতে ফিরলেন প্রায় ১ হাজার পড়ুয়া

কোটা সংস্কার আন্দোলনের জের ধরে বাংলাদেশের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। হিংসাত্মক আন্দোলনের জেরে সেখানে কার্ফু জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক।
৯৭৮ জন ভারতীয় পড়ুয়া বাংলাদেশ থেকে দেশে ফিরে এসেছেন।ঢাকা ও চট্টগ্রাম থেকে বিমানে ফিরে এসেছেন প্রায় ২০০ জন।৪ হাজারেরও বেশি ভারতীয় পড়ুয়াদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ঢাকার ভারত হাইকমিশন।স্থল বন্দর ব্যবহার করে ৭৭৮ জন ভারতীয় পড়ুয়া দেশে ফিরে এসেছেন।নেপাল ও ভুটানের আটকে পড়া পড়ুয়াদেরও ফিরিয়ে আনতে সাহায্য করা হচ্ছে।ঢাকায় ভারত হাইকমিশন বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের সাহায্যের জন্য যোগাযোগ নম্বর প্রকাশ করেছে।
কোটা সংস্কার বিরোধী আন্দোলনে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা মোতায়েন করা হয়েছে।ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে।
শেখ হাসিনার বিদেশ সফর বাতিল করা হয়েছে।