রবিবার বাতিল বন্ধন এক্সপ্রেস, চলল না মৈত্রীও, জেনেনিন কী জানাচ্ছে পূর্ব রেল কর্তৃপক্ষ ?

কোটা সংস্কার আন্দোলনের তীব্রতায় বন্ধ হল কলকাতা-ঢাকা ট্রেন পরিষেবা। বাংলাদেশ সরকারের সাথে আলোচনার পর রবিবার বন্ধন এক্সপ্রেস এবং শনিবার মৈত্রী এক্সপ্রেস বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে তীব্র আন্দোলন চলছে।আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে ১০০ জনেরও বেশি মানুষ নিহত ও শতাধিক আহত হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ সরকার কার্ফু জারি করেছে।ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তার জন্য ঢাকা ও চট্টগ্রাম থেকে বিমান ও স্থলপথে ৯৭৮ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

কবে চালু হবে?:
ট্রেন পরিষেবা কবে পুনরায় চালু হবে তা এখনও নির্ধারিত হয়নি।পূর্ব রেল কর্তৃপক্ষ দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের আশা প্রকাশ করেছে।

অন্যান্য তথ্য:
ঢাকা-চট্টগ্রাম ট্রেন পরিষেবাও ব্যাহত হয়েছে বলে জানা যাচ্ছে।বিদেশ মন্ত্রণালয় ভারতীয় নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ দিচ্ছে।