‘ওর চেয়ে অনেক ভালো বউ পাবে..’, হার্দিকের পাশে ফ্যানেরা! নাতাশাকে নোংরা মন্তব্য নেটিজেনদের

ভারত ছেড়ে নিজের দেশ সার্বিয়া ফিরেছেন হার্দিকের প্রাক্তন স্ত্রী।
ছেলে অগস্ত্যকে সঙ্গে নিয়ে সার্বিয়া পৌঁছানোর কয়েক ঘন্টা পরেই সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের খবর প্রকাশ করেছেন হার্দিক।আশ্চর্যজনকভাবে একই দিনে টি-টোয়েন্টি অধিনায়কত্বও হারিয়েছেন হার্দিক।
সর্বহারা হার্দিক পান্ডিয়ার পাশে তাঁর ভক্তরা।যৌথ সিদ্ধান্তেই বিচ্ছেদের পথে হেঁটেছেন হার্দিক-নাতাশা।অথচ হার্দিক ভক্তদের কাছে এখন চোখের বিষ নাতাশা।’ডিজেওয়ালে বাবু’ খ্যাত সার্বিয়ান সুন্দরীর সোশ্যাল মিডিয়া এখন কটাক্ষ-বিদ্রুপে ভরে গেছে।হার্দিকের মতো ‘ভালো ছেলে’কে ছেড়ে যাওয়ায় নাতাশা এখন সবার চক্ষূশূল।
কিছু মন্তব্য:”এত ভালো মনের মানুষকে চিনতে পারল না।””হার্দিক ওর চেয়ে অনেক ভালো জীবনসঙ্গীর দাবিদার।””স্যার আপনি ওঁকে ভুলে যান। জীবনে অনেক ভালো ঘটবে, আপনি ভালোটাই ডিজার্ব করেন।”
২০১৮ সালে সম্পর্কে জড়ান হার্দিক-নাতাশা।২০২০ সালের ১লা জানুয়ারি নাতাশা স্ট্যানকোভিচের সাথে রূপকথার বাগদান সেরেছিলেন হার্দিক পান্ডিয়া।২০২০ সালের ৩১ মে বিয়ে করেন হার্দিক ও নাতাশা।একই বছরের ৩০ জুলাই এই দম্পতি তাদের ছেলে অগস্ত্যকে স্বাগত জানান।২০২৩ সালে উদয়পুরে দুই রীতিতে রাজকীয় বিয়ে সারেন তাঁরা।কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদ।
বিচ্ছেদের কারণ:
বিবৃতিতে হার্দিক-নাতাশা জানিয়েছেন, ‘আনন্দ, পারস্পরিক শ্রদ্ধা এবং সাহচর্য আমরা একসঙ্গে উপভোগ করেছি এবং একটি পরিবার হিসাবে বেড়ে উঠেছি, এই সিদ্ধান্ত নিঃসন্দেহে কঠিন ছিল।’
যৌথভাবেই ছেলের দায়িত্ব পালন করবেন হার্দিক-নাতাশা।