BigNews: প্রাথমিকের আওতায় শিগ্রই আসবে পঞ্চম শ্রেণি, কোর্টে হলফনামা দিলো রাজ্যসরকার

রাজ্যের ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি যুক্ত করার জন্য পদক্ষেপ শুরু করতে চলেছে শিক্ষা দপ্তর। আগামী ২০২৫ সাল থেকে ২০২৯ সালের মধ্যে পাঁচ দফায় এই কাজ সম্পন্ন করা হবে।

প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়ন ও শিক্ষক নিয়োগের মাধ্যমে স্কুলগুলিকে প্রস্তুত করা হবে।প্রথম দফায় ২৩৩৫টি, দ্বিতীয় দফায় ১৭৭৫টি, তৃতীয় দফায় ২৯৬৬টি, চতুর্থ দফায় ১২ হাজার এবং শেষ দফায় ১৩ হাজার ৯৩টি স্কুলে পঞ্চম শ্রেণি যুক্ত করা হবে।

বিদেশ গাজী সহ বেশ কয়েকজন শিক্ষক কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন।তাদের অভিযোগ ছিল, অন্যান্য অনেক রাজ্য ইতিমধ্যেই এনসিটিই-র গাইডলাইন অনুসরণ করে পঞ্চম শ্রেণিকে প্রাথমিকের আওতায় এনেছে।দীর্ঘদিন ধরে এই নির্দেশিকা কার্যকর না করায় তারা হাইকোর্টের আশ্রয় নেন।হাইকোর্ট রাজ্যকে নির্দিষ্ট সময়সীমা সহ একটি হলফনামা জমা দিতে নির্দেশ দেয়।

এই পদক্ষেপ রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।এটি শিক্ষার্থীদের আরও ভালো শিক্ষা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।