SPORTS: হার্দিকে নেই ভরসা, কিন্তু কেন সূর্যকুমার? জেনেনিন তাকে বাছাইয়ের ৩ টি কারণ

ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা! গৌতম গম্ভীরের অধীনে, ভারতীয় টি-টোয়েন্টি দল এবার নতুন অধিনায়কের অধীনে মাঠে নামবে। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান, বৃহস্পতিবার রাতে ঘোষণা করা হয়েছে আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য টি-টোয়েন্টি ও ওয়ানডে দল।
সেই ঘোষণায় চমক! টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। হার্দিক পান্ডিয়াকে পাশ কাটিয়ে ‘স্কাই’ নতুন নেতা হিসেবে দায়িত্ব পেলেন।
কিন্তু কেন সূর্যকুমার? কয়েকটি কারণ তুলে ধরা হচ্ছে:
খেলোয়াড়দের পছন্দ: ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, টিম ম্যানেজমেন্ট টিমের বেশ কয়েকজন খেলোয়াড়ের সাথে যোগাযোগ করে তাদের মতামত জানতে চেয়েছিল। বেশিরভাগই হার্দিকের চেয়ে সূর্যকুমারের অধীনে খেলতে বেশি আগ্রহী বলে মতামত দিয়েছেন।
নেতৃত্বের গুণ: সূর্যকুমারের ম্যান ম্যানেজমেন্ট স্কিল বিসিসিআইকে তাকে নেতা হিসেবে বিশ্বাস করতে বাধ্য করেছে।
সাথী খেলোয়াড়দের সাথে সম্পর্ক: টিমের অন্যান্য খেলোয়াড়দের সাথে সূর্যকুমারের খোলামেলা আলোচনা করার স্বাচ্ছন্দ্য রয়েছে বলে জানা যায়। ঈশান কিষাণের দক্ষিণ আফ্রিকা সফর থেকে মাঝপথে চলে আসার সিদ্ধান্ত নেওয়ার সময় তাকে বুঝিয়ে সান্ত্বনা দেওয়ার ঘটনা তার নেতৃত্বের গুণের প্রমাণ।
এই নতুন নেতৃত্বে ভারতীয় টি-টোয়েন্টি দল শ্রীলঙ্কায় কেমন পারফর্ম করবে? সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী ২৭ জুলাই থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজ পর্যন্ত।