মুহূর্তে বিকট শব্দ আর তীব্র ঝাঁকুনি! দেখেনিন দুর্ঘটনাগ্রস্ত ডিব্রুগড় এক্সপ্রেসের ভিডিয়ো

চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী দূরপাল্লার ট্রেন চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। উত্তর প্রদেশের গোণ্ডা জেলার ঝিলাহি স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত চারজন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বহু যাত্রী।
দুর্ঘটনার কারণ:
ট্রেনের চালক জানিয়েছেন, লাইনচ্যুত হওয়ার ঠিক আগে তিনি বিকট শব্দ শুনতে পেয়েছিলেন। ধারণা করা হচ্ছে, ট্র্যাকের কোনও ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার বর্ণনা:
ট্রেনটি বুধবার রাত ১১টা ৩৯ মিনিটে চণ্ডীগড় থেকে ছেড়ে ডিব্রুগড়ের উদ্দেশ্যে যাত্রা করে।বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ গোণ্ডা ও বস্তির মধ্যে ঝিলাহি স্টেশনের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে।বিকট শব্দ ও ট্রেনের কাঁপুনিতে ভয়ে চিৎকার করতে থাকেন যাত্রীরা।লাইনচ্যুত বগিগুলি উলটে পড়ে যায়।
উদ্ধার ও তদন্ত:
দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার শুরু করেন।নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
Big Breaking 🚨⚡
Another day, another train accident as Dibrugarh Express derails in Gonda, UP 😢
Many passengers reported injured 💔
Will the Railway Minister resign now or will he blame Nehru and Congress for this?
Do you think the Reel Minister will go to the spot to make… pic.twitter.com/CdlVjrxJvY
— 𝑺𝒖𝒎𝒊𝒕 𝑺𝒊𝒏𝒈𝒉 𝑹𝒂𝒋𝒑𝒖𝒕 (@BeingSumit007) July 18, 2024
সরকারি সাহায্য:
নিহতদের পরিবার পিছু ১০ লাখ টাকা এবং আহতদের মাথা পিছু আড়াই লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছে সরকার।
যাদের চোট সামান্য তাদেরও ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।
হেল্পলাইন:
রেল যাত্রীদের এবং পরিজনদের সাহায্যার্থে চালু করা হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর।
এই দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু ও আহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য নেতারা।
দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।