জাল সার্টিফিকেট পেতে ভুয়ো রেশন কার্ড-ঠিকানা জমা, বিতর্কিত IAS পূজার নয়া ‘কীর্তি’ ফাঁস

ট্রেনি IAS অফিসার পূজা খেড়কর বিতর্কের কেন্দ্রে। পুনে হাসপাতাল থেকে দেওয়া তাঁর প্রতিবন্ধকতার শংসাপত্র নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তে উঠে এসেছে নতুন নতুন তথ্য যা তাঁর বিরুদ্ধে অভিযোগের পাহাড় আরও বড় করে তুলেছে।
পূজা ২০২১ সালে UPSC পরীক্ষার জন্য আবেদন করার সময় আহমেদনগর জেলা সিভিল হাসপাতাল থেকে দুটি প্রতিবন্ধকতার শংসাপত্র ব্যবহার করেছিলেন বলে অভিযোগ।
তদন্তে জানা গেছে যে তিনি যে OBC শংসাপত্র ব্যবহার করেছিলেন তাও জাল ছিল।
২০২২ সালে পূণের আউন্ধের সরকারি হাসপাতাল থেকে প্রতিবন্ধকতার শংসাপত্র পেতে আবেদন করেন। তবে, শংসাপত্রে দেওয়া ঠিকানাটি ভুয়া ছিল। পুলিশ তদন্তে জানতে পারে যে ঐ ঠিকানায় কোন বাড়ি নেই, বরং একটি কারখানা আছে।
ভুয়া রেশন কার্ড: সরকারি নিয়ম অনুযায়ী, প্রতিবন্ধকতার শংসাপত্র পেতে আধার কার্ড ব্যবহার করা বাধ্যতামূলক। কিন্তু পূজা রেশন কার্ড ব্যবহার করে এই শংসাপত্র পেয়েছিলেন।
অসঙ্গতি: পূজার শংসাপত্রে বলা হয়েছে যে তার “লোকোমোটর ডিসঅ্যাবিলিটি” রয়েছে এবং তার হাঁটুতে ৭% প্রতিবন্ধকতা রয়েছে। কিন্তু পূজা সর্বদা সুস্থ ও সক্রিয় দেখা যান।
এই সমস্ত অভিযোগ অস্বীকার করে পূজা খেড়কর মিডিয়ার সামনে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন যে তিনি ভুয়া খবরের শিকার এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।
শিক্ষানবীশ IAS অফিসার বলেন, ‘ভুল তথ্য ছড়ানো হচ্ছে। সেই কারণে আমার মানহানি হয়েছে। সংবাদমাধ্যমকে অনুরোধ দায়িত্বপূর্ণ কাজ করুক তারা। ভুল তথ্য ছড়ানো বন্ধ হোক।’