‘লাডলা ভাই’ প্রকল্প! মহারাষ্ট্রে স্নাতক যুবকদের মাসিক ১০ হাজার টাকা ভাতা ঘোষণা সরকারের

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আর বেশি সময় বাকি নেই। আর মাত্র কয়েক মাস বাকি। এদিকে ভোটারদের মন জয়ের চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো। ভোটের আগে সব রাজনৈতিক দলেরই লক্ষ্য ভোটারদের খুশি করা। আবারও ক্ষমতা দখলের জন্য নির্বাচনের আগে ভোটারদের খুশি করার ফাঁদে ঝাঁপিয়ে পড়েছে রাজনৈতিক দলগুলো। এমতাবস্থায় শিন্ডে সরকার একটি বড় ঘোষণা করেছে।
মহারাষ্ট্রে ‘লড়কি বহেনি” প্রকল্পের পর এবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্দর। তিনি ঘোষণা করেন যে নারীদের পাশাপাশি সরকার প্রতি মাসে যুবকদেরও আর্থিক সহায়তা দেবে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘লাডলা ভাই যোজনা’।
প্রসঙ্গত, বেকারত্ব ইস্যুকে ঘিরে মহারাষ্ট্রের শিন্ডে সরকার। তরুণদের মধ্যে ক্ষোভ বাড়ছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে ‘ড্যামেজ কন্ট্রোল’-এর আশ্রয় নিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সেখানে তিনি ঘোষণা করেছিলেন যে মহারাষ্ট্র সরকার শীঘ্রই পুরুষদের জন্য একটি প্রকল্প চালু করতে চলেছে। এই প্রকল্পের অধীনে দ্বাদশ শ্রেণি পাস করা প্রত্যেক যুবককে প্রতি মাসে ছয় হাজার টাকা ভাতা দেওয়া হবে।
অন্যদিকে, স্নাতকদের প্রতি মাসে 10,000 টাকা দেওয়া হবে বলে জানা গেছে। একই সঙ্গে যারা ডিপ্লোমা পাস করবেন তারা মাসে পাবেন আট হাজার টাকা। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই প্রকল্প যুবকদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে এবং ভাল জায়গায় চাকরির সুযোগ পেতে সহায়তা করবে।
বুধবার শিন্ডে বলেন, ‘রাজ্য সরকার যুবকদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই এই বৃত্তির ঘোষণা। ইতিমধ্য়েই মহিলাদের জন্য লড়কি বহেনি যোজনা চালু হয়েছে।’