রিটায়ারমেন্টের পর কত টাকা পেনশন পাবেন ? ঘরে বসেই করেনিন হিসেব

অবসরের পর বেসরকারি সংস্থার কর্মীরা এমপ্লোয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) থেকে পেনশন পান।

এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো ইপিএফও কীভাবে ষাটোর্ধ্বদের টাকা প্রদান করে এবং সর্বোচ্চ কত টাকা পেনশন মিলতে পারে।

ইপিএফও-র নিয়ম অনুযায়ী, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের প্রতি মাসে বেতনের ১২% টাকা প্রভিডেন্ট ফান্ড (পিএফ) তহবিলে জমা করতে হয়।

এই তহবিলে একই পরিমাণ টাকা জমা দেয় সংশ্লিষ্ট কর্মীর নিয়োগকর্তা।

নিয়োগকর্তার দেওয়া টাকার ৮.৩৩% চলে যায় এমপ্লোয়িজ পেনশন স্কিমে (ইপিএস)।

বাকি ৩.৬৭% জমা পড়ে প্রভিডেন্ট ফান্ডে।

ইপিএস-এর সুবিধা পেতে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীকে ন্যূনতম ১০ বছর চাকরি করতে হবে।

অন্যদিকে, ইপিএফও-র পেনশন তহবিলে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে।

অবসরের পর, ইপিএফও নিম্নলিখিত ফর্মুলা অনুসারে পেনশন প্রদান করে:

গড় বেতন X পেনশন তহবিলে জমা পড়া টাকা / ৭০

এখানে,

গড় বেতন = কর্মীর বেসিক পে ও ডিএ
পেনশন তহবিলে জমা পড়া টাকা = কর্মীর ইপিএস অবদানের মোট পরিমাণ

গড় বেতন ১২ মাসের ভিত্তিতে গণনা করা হয়।

বর্তমান নিয়মে, পেনশনযোগ্য বেতন সর্বোচ্চ ১৫ হাজার টাকা ধার্য করা হয়েছে।

অর্থাৎ, যদি একজন কর্মীর বেসিক পে ১৫ হাজার টাকা হয়, তাহলে তার পেনশন তহবিলে প্রতি মাসে ১,২৫০ টাকা (১৫,০০০ X ৮.৩৩%) জমা পড়বে।

এই ক্ষেত্রে, সর্বোচ্চ অবদান ও বছরের পরিষেবার উপর ভিত্তি করে ইপিএস হিসেব করলে তা দাঁড়াবে:

১৫,০০০ X ৩৫ / ৭০ = ৭,৫০০ টাকা/মাস

অর্থাৎ, একজন ইপিএফও সদস্য প্রতি মাসে সর্বোচ্চ ৭,৫০০ টাকা পেনশন পেতে পারেন।

এই হিসেবে, সর্বনিম্ন পেনশনের পরিমাণ দাঁড়াবে ১,০০০ টাকা।