NEET: ট্রাঙ্ক থেকে করা হয় নিটের প্রশ্নপত্র চুরি! CBI-এর জালে মূল পাণ্ডা সহ ২ জন

মঙ্গলবার পটনা ও হাজারিবাগে অভিযান চালিয়ে CBI দু’জন লিঙ্কম্যানকে গ্রেফতার করেছে।
অভিযোগ, হাজারিবাগের পঙ্কজ সিং ট্রাঙ্ক থেকে প্রশ্নপত্র চুরি করে নিয়ে এসেছিল এবং পটনার অপর ব্যক্তি তা ছাত্রদের মধ্যে বিলি করেছিল।

এই দু’জনের গ্রেফতারের পর এই মামলায় CBI-এর হাতে এখন পর্যন্ত ১৩ জন।এর মধ্যে রয়েছে প্রশ্ন ফাঁস চক্রের মূল পাণ্ডা রকি ওরফে রাকেশ রঞ্জন, যাকে গত ১২ জুলাই বিহার থেকে গ্রেফতার করা হয়েছিল।

৫ মে NEET-UG 2024 পরীক্ষা অনুষ্ঠিত হয়।৪ জুন ফলাফল প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে।CBI তদন্ত শুরু করে এবং ধাপে ধাপে গ্রেফতারি চালায়।এই মামলায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ ঘটে।আগামী ১৮ জুলাই পরবর্তী শুনানি।

প্রশ্ন ফাঁসের ঘটনায় NEET-UG 2024 পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি।যারা দ্বিতীয়বার পরীক্ষা দিতে চান তাদের ১০ পাতার আবেদন করতে বলা হয়েছে।CBI তদন্ত চালিয়ে যাচ্ছে এবং আরও গ্রেফতারির সম্ভাবনা রয়েছে।