BigNews: ২৮ টাকা কেজিতে হচ্ছে আলু বিক্রি, প্রশাসন নিলো বড় উদ্যোগ

উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতি সোমবার থেকে জলপাইগুড়ি জেলাজুড়ে ২৮ টাকা কেজিতে খুচরো আলু বিক্রি শুরু করবে।ধূপগুড়ি, ময়নাগুড়ি ও জলপাইগুড়ি শহরের বাজারগুলিতে প্রথম দিনে ৭-৮ টি স্টল খোলা হবে।আগামী দুই-একদিনের মধ্যে জেলাজুড়ে ২০-৩০ টি স্টল চালু করা হবে।
ভ্রাম্যমাণ সুফল বাংলা স্টল:
জেলা প্রশাসনের উদ্যোগে কৃষিজ বিপণন দপ্তরের মাধ্যমে আলু ও পেঁয়াজ ন্যায্যমূল্যে বিক্রি করতে ভ্রাম্যমাণ স্টল চালু করা হবে।
এই স্টলগুলি প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
বাজার নিয়ন্ত্রণে ব্যবস্থা:
ব্যবসায়ী ও প্রশাসন যৌথভাবে কাজ করে অতিরিক্ত মুনাফা রোধ করবে।বাজারে অভিযান চালিয়ে অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা শাসক শামা পারভিনের বক্তব্য:
“সাধারণ মানুষের উপর থেকে সবজির দামের বোঝা কমানোর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব।”
“কেউ যেন অতিরিক্ত দাম হাঁকিয়ে সাধারণ মানুষকে হয়রানি করতে না পারে সেজন্য কড়া নজর রাখা হবে।”
এই উদ্যোগের মাধ্যমে আশা করা হচ্ছে জলপাইগুড়িতে আলু ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবে।