SPORTS: “ফেম পেয়ে বদলে গিয়েছে বিরাট”-কোহলিকে নিয়ে বিস্ফোরক স্পিনার অমিত মিশ্র

ভারতীয় ক্রিকেটের দুই তারকা – বিরাট কোহলি এবং রোহিত শর্মা। একই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে দুজনেই শীর্ষে পৌঁছেছেন। কিন্তু সময়ের সাথে সাথে তাদের ব্যক্তিত্ব ও আচরণে বেশ কিছু পার্থক্য দেখা গেছে।

প্রাক্তন ভারতীয় স্পিনার অমিত মিশ্র এই দুই ক্রিকেটারকে নিয়ে মুখ খুলেছেন। দীর্ঘদিন ধরে তিনি বিরাট ও রোহিতের সাথে খেলেছেন।

অমিত মিশ্রের দাবি, বিরাট কোহলি অনেক বদলে গেছেন। খ্যাতি ও ক্ষমতা তার ব্যক্তিত্বকে প্রভাবিত করেছে। অন্যদিকে, রোহিত শর্মা আজও সেই মানুষই রয়েছেন যিনি ছিলেন শুরুর দিনে।

বিরাট সম্পর্কে অমিত মিশ্র বলেছেন:

“আমি মিথ্যা বলব না। ক্রিকেটার হিসেবে আমি বিরাটকে অনেক সম্মান করি। কিন্তু আগে যে সম্পর্ক ছিল, এখন আর নেই।”
“বিরাটের কম বন্ধু কেন? কারণ বিরাট ও রোহিতের মানসিকতা আলাদা।”
“আমি যখন রোহিতের সাথে প্রথম দেখা করি, আজও সে একই মানুষ। পরিস্থিতির সাথে নিজেকে বদলে নেয়নি।”
“বিরাটকে অনেক বদলে যেতে দেখেছি। আমাদের মধ্যে প্রায় কথা বন্ধ হয়ে গেছে।”
“যখন ফেম এবং ক্ষমতা আসে, তখন অনেকে মনে করেন কেউ তার সাথে দেখা করছে স্বার্থের জন্য।”
“সেই চিকু (বিরাট) আর এখনকার বিরাট কোহলির মধ্যে অনেক পার্থক্য আছে।”
“ও যখনই আমার সাথে দেখা করে অনেক সম্মান করে, কিন্তু আগের মতো নেই।”

রোহিত শর্মার ক্ষেত্রে অমিত মিশ্রের মন্তব্য:

“রোহিত শুরুর দিন থেকে আজ পর্যন্ত একই মানুষ।”
“হাসিখুশি এবং বন্ধুত্বপূর্ণ মানসিকতার।”
অমিত মিশ্র ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। ৯টি টেস্ট ম্যাচ খেলেছেন বিরাট কোহলির অধিনায়কত্বে।