BigNews: ‘উত্তর দেয়নি SSC’, বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন? ঝুলে রইল ২৬০০০ চাকরি বাতিলের মামলা

সুপ্রিম কোর্টে ২০১৬ সালের এসএসসি পরীক্ষার (SSC Recruitment Scam) প্যানেল বাতিলের বিরুদ্ধে মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্য সরকার ও এসএসসি পক্ষ থেকে হলফনামা জমা দেওয়ার জন্য আবেদন করা হওয়ায় শুনানি তিন সপ্তাহ পিছিয়ে আগামী ৮ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে।
কলকাতা হাইকোর্ট নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের এসএসসি পুরো প্যানেল বাতিল করে।
এর বিরুদ্ধে আবেদন করে ২৫ হাজার ৭৫৩ জন চাকরিপ্রার্থী।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ১৬ জুলাই পর্যন্ত সবার চাকরি বহাল রাখার নির্দেশ দেয়।এদিন শুনানির জন্য মামলা উঠলে রাজ্য ও এসএসসি পক্ষ হলফনামা জমা দেওয়ার জন্য আবেদন করে।
প্রধান বিচারপতি উল্লেখ করেছেন, রাজ্য আর স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাবতীয় তথ্য এক জায়গায় আনার জন্য চারজন নোডাল আইনজীবীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আস্থা শর্মা, শালিনী, কুণাল চট্টোপাধ্যায় ও পার্থ সিটকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ২ সপ্তাহের মধ্যে এই কাজ শেষ করতে হবে। তিন সপ্তাহ পর পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
স্কুল সার্ভিস কমিশনের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে। যাঁদের নিয়োগ নিয়ে অভিযোগ উঠেছে, তাঁদের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করতে গিয়ে এদিন এসএসসি-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
সুপ্রিম কোর্ট আগামী ২ সপ্তাহের মধ্যে সকল পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয়।তারপর কারও হলফনামা গ্রহণ করা হবে না বলে জানানো হয়।
এই মামলার ফয়সলা ২৫ হাজার ৭৫৩ জন চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করবে।