রাজীব ভাটিয়া থেকে যেভাবে অক্ষয় কুমার হয়ে উঠলেন, জেনেনিন

অক্ষয় কুমারের নতুন ছবি ‘সারফিরা’ মুক্তি পেয়েছে। এক সাক্ষাৎকারে তার নাম রাজীব ভাটিয়া থেকে অক্ষয় কুমার পরিবর্তনের কারণ জানিয়েছেন। ওই সাক্ষাৎকারে অক্ষয় জানিয়েছেন, প্রথম ছবি ‘আজ’-এর সেটে গিয়ে তার নাম বদলের ধারণাটি আসে। সেই ছবিতে কুমার গৌরব অভিনীত চরিত্রের নাম ছিল ‘অক্ষয়’ এবং সেই থেকেই তিনি তার নাম ‘অক্ষয়’তে বদলানোর সিদ্ধান্ত নেন।
অক্ষয় যোগ করেছেন, ‘এটা অনেকেই জানেন না। আমার আসল নাম রাজীব এবং ‘আজ’-এর শুটিং চলাকালে আমি আকস্মিকভাবে নির্মাতাদের জিজ্ঞেস করেছিলাম ছবির নায়কের নাম কী। তারা বলেছিলেন, “অক্ষয়”। উত্তরে আমি তাদের বলেছিলাম, আমি আমার নাম “অক্ষয়” রাখতে চাই।’
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগ নেতার পদত্যাগশিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগ নেতার পদত্যাগ
অভিনেতা বলেছেন, ‘রাজীব একটি দুর্দান্ত নাম এবং তখনকার সময় দেশের প্রধানমন্ত্রীর নামও রাজীব ছিল। তবে আমি এমনিই নাম তা বদলে ফেলি।’
নাম পরিবর্তনের পর তার বাবার প্রতিক্রিয়াও জানিয়েছেন অভিনেতা। অক্ষয়ের কথায়, ‘আমাকে কিন্তু কোনো জোতিষী বলেননি যে আমার নাম পরিবর্তনের দরকার ছিল। বাবাও বলেছিলেন, “কী দরকার ছিল নামটা বদলানোর?” তাকেও আমি একই উত্তর দিয়েছিলাম যে প্রথম ছবির নায়কের নাম বলেই আমি এই নামটা রাখতে চাই।’
অক্ষয় কুমার তার পেশাগত সংগ্রামের বিষয়ে সব সময় সহজ স্বীকারোক্তি দেন। তিনি মন্তব্য করেন, একজন অভিনেতার কয়েকটি ছবির পর পর সাফল্য না পেলে খুশি হয় সমালোচকরা। অনেক সময় ইন্ডাস্ট্রির ভেতরের লোকজনেরাও খুশি হন প্রতিদ্বন্দ্বীদের ছবি পরপর না চললে। তার কথায়, ‘আমি নিজেও এটা দেখেছি। একজন অভিনেতার পরপর ছবি চলছে না। অন্যরা খুশি।’
সাংবাদিকদের সংবেদনশীলতা নিয়ে সাম্প্রতিক একটি ঘটনার স্মৃতিচারণা করেন অক্ষয়। তিনি বলেছেন, ‘আমি চ্যানেলের নাম বলব না। তবে ব্যাপারটা এ রকম ছিল। আমি একটা সিনেমার রেড কার্পেটে এসেছি। সেখানে অনেক চ্যানেলের সাংবাদিক আছেন। হঠাৎ একজন এসে আমায় প্রশ্ন করলেন, ‘অক্ষয়জি, আপনার শেষ চারটি ছবি সাফল্য পায়নি। কেমন লাগছে আপনার?’
অক্ষয় কুমারের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘সারফিরা’ বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে। এ সিনেমায় পরেশ রাওয়াল এবং রাধিকা মদনও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন।